Posts

বিশেষ প্রতিবেদন

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন কংগ্রেস নেতারা। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করছিলেন।বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ অন্য কংগ্রেস নেতাদের আটক করা হয়। পরে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

Image
এবার সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জানা যায়, তিনি গত ১৭ জুন ‘দ্বিতীয় বিয়ে’ করেছেন। অবশ্য বিয়ের সাত দিন পরও সদ্য বিবাহিত তরুণীর একটি বায়োডাটায় ‘আনম্যারিড’ লেখা দেখা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা–সমালোচনা তৈরি হয়েছে।  এর আগে গতকাল সোমবার রাতে এক নারীর সঙ্গে এমপি গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রথম দিকে একপক্ষ দাবি করেন, এটি কৃত্রিম বৃদ্ধিমতা দিয়ে বানানো হয়েছে। তবে রিউমর স্ক্যানার জানিয়েছে, ভিডিও ভুয়া নয়, আসল। পরে জেলা জামায়াত থেকে দাবি করা হয়, ওই নারী এমপি নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গাজী নজরুল ইসলাম লেখেন, গত ১৭ জুন, ২০২৬ তারিখে পারিবারিকভাবে এবং আমার প্রথম স্ত্রীর সম্মতিতে আমার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়াম বেগমের সঙ্গে তার পিতা মো. মাসুম বিল্লাহর বাসভবনে আমাদের বিবাহ সম্পন্ন হয়। এ ব্যাপারে ভিডিওতে দৃশ্যমান নারী মরিয়ম খাতুন বলেন, উনি আমার স্বামী। আমাদের বিয়ে...

জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দেওয়ার দাবি নাহিদের

Image
জুলাই আন্দোলনসহ ফ‍্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘১৭-১৮ তারিখ আন্দোলন স্তিমিত হয়ে পড়লে দুইটা শক্তি এই আন্দোলনের পুনর্জাগরণ ঘটায়। মাদরাসা শিক্ষার্থী এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ভূমির মানুষের অধিকার আদায়ে যুগে যুগে আমাদের ওলামা কেরাম জীবন দিয়েছেন, ত্যাগ করেছেন। গত কয়েক দশক ধরে মাদরাসা শিক্ষার্থীদের জুব্বা রক্তাক্ত হয়েছে। শুধু বাংলাদেশে নয়, পৃথিবী জুড়ে এ জুব্বা বিদ্রোহ এবং লড়াইয়ের প্রতীক। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, মাদরাসা শিক্ষার্থীদের ত্যাগকে রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে।’সোমবার রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা: মাদরাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক সেমিনারে তিনি এসব বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা পরিবর্তন। আমরা এই পরিবর্তনের কথা বলতে গেলে জুলাই চেতনা বিক্রি বলছে। জুলাই ...

আর্জেন্টিনার হারের শোক সইতে না পেরে দুজনের মৃত্যু

Image
এবার ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয় কেবল মাঠে নয়, মাঠের বাইরেও নামিয়ে এনেছে শোকের ছায়া। শিরোপা হাতছাড়ার ধাক্কা সামলাতে না পেরে রাজধানী বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন বয়োজ্যেষ্ঠ সমর্থক। এছাড়া আরও এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আর্জেন্টিনার জরুরি চিকিৎসা সেবা সংস্থা (সামে)।  সরকারি তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মনসেরাত এলাকায় সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মাঝামাঝি একটি বাড়ি থেকে জরুরি সেবার নম্বরে কল আসে। সেখানে ৬৭ বছর বয়সী এক বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা তাকে সিপিআর (বুকে চাপ দিয়ে শ্বাস–প্রশ্বাস ফেরানোর চেষ্টা) দিলেও শেষ রক্ষা হয়নি, কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়। এর আগে, আর্জেন্টিনার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক বৃদ্ধের শ্বাসকষ্ট শুরু হলে তার মেয়ে দ্রুত কর্তৃপক্ষকে খবর দেন। সিপিআর দেওয়ার পর তাকে ডুরান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।অন্যদিকে, বুয়েনস আইরেসের স্বাস্থ্য মন...

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা

Image
রুপির বিমার অর্থ আত্মসাৎ এবং পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নারী ও তার কথিত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তথ্যমতে, মেরঠের হস্তিনাপুরের বাসিন্দা অতুল পওয়ার। তার স্ত্রী দামিনী। দু’জনে মিলে শিশুদের একটি স্কুল চালাতেন। ২০১৯ সালে বিয়ে হয় দু’জনের। শুক্রবার সকালে সাপে ছোবল দিয়েছে স্বামীকে এমন তথ্য প্রতিবেশিদের বলার পর নিজেই তড়িঘড়ি করে অতুলকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন অতুলের মৃত্যু হয়েছে। অতুলের বিছানা থেকে একটি বিষধর সাপও উদ্ধার হয়। ফলে সাপের ছোবলে মৃত্যুর তত্ত্ব আরও জোরালো হয়। কিন্তু অতুলের পরিবারের সদস্যদের সন্দেহ হয় যে বিছানায় সাপ কীভাবে আসবে। তারপর তারা পুলিশে একটি অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে তাদের স্কুলের গাড়িচালক তুষারের সঙ্গে দামিনীর প্রেমের সম্পর্ক রয়েছে। এরপর দামিনী আর তুষারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।অতুলকে অনেক দিন ধরেই খুনের পরিকল্পনা করছিলো তারা। তুষারের দাবি, সাপের ছোবলের পরিকল্পনা দামিনীর। তার কথামতো এক সাপুড়ের কাছে থেকে বিষধর সাপ কিনেছিলেন তুষার। ত...

চীনা অতিথি শিক্ষককে বিয়ে করলেন চবি ছাত্রী হল সংসদের এজিএস

Image
সুমাইয়া আক্তার বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা হল সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস)। নিজ হাতে বানানো বিভিন্ন ঘরোয়া নাস্তা ও পিঠা বিক্রি করে ক্যাম্পাসে তিনি পরিচিত হয়ে উঠেন।

ফাইনালে মিত্র আর্জেন্টিনার পক্ষ নিয়ে শুভকামনা জানালেন নেতানিয়াহু

Image
ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অব ইসরাইল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এই সমর্থনের কথা জানান। বৈঠকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুর জন্য একটি বিশেষ বার্তা পৌঁছে দেন। জবাবে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, ‘হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আগামীকালের ম্যাচের জন্যও শুভকামনা রইল। শুভকামনা আর্জেন্টিনার জন্য।’ অনেকেই রোববারের এই ফাইনাল ম্যাচকে একটি বিশেষ প্রতীকী গুরুত্বের ম্যাচ হিসেবে দেখছেন। কারণ, ইসরাইল ইস্যুতে স্পেনের রাজধানী মাদ্রিদ এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের অবস্থানের মধ্যে স্পষ্ট রাজনৈতিক পার্থক্য রয়েছে।এ ছাড়া এই ম্যাচ...

গোল উৎসবের মহারণে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত ইংল্যান্ডের।

Image
গোলের রোমাঞ্চে ভরা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬–৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেছে ইংল্যান্ড। মিয়ামি স্টেডিয়ামে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে বিশ্বকাপের অন্যতম স্মরণীয় লড়াই। শেষ পর্যন্ত দুর্দান্ত ফিনিশিংয়ে জয় তুলে নেয় ইংলিশরা।

ঢাবিতে ছিনতাই ও মারধর করা ছাত্রদলের ৮ কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

Image
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন শিক্ষার্থীকে মারধর ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় আট ছাত্রদল কর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুর রহিম সাজিদ। ছবি: ঢাকা স্ট্রিম ডেস্ক রিপোর্ট | ১৮ জুলাই ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিনজনকে মারধর এবং মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের আট কর্মীর নাম উল্লেখ করে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৬ জুলাই রাতে সংঘটিত এই ঘটনায় অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী আব্দুর রহিম সাজিদ অভিযোগ করেন, ঘটনার রাতে তিনিসহ তিন বন্ধু ভিসি চত্বরে অবস্থান করছিলেন। এ সময় ঢাবির বিজয় একাত্তর, সূর্যসেন, জহুরুল হক ও জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদের একটি দল তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।  হামলাকারীদের মধ্যে আশ শামস, সাদমান সাকিব, হিরা রহমান, অভি রহমান, তামজিদ, শিব্বির আহমেদ, মাসরুর কামাল মাহিন ও সাইফুর রসুল পলাশকে শনাক্ত করেছেন ভুক্তভোগীরা। অভিযোগে বলা হয়, নেতৃত্বদানকারী আল শামস ও তাঁর সহযোগীরা মারধরের পর এক পর্যায়ে ভুক্তভোগী ফারদিন খানের মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেন। পরে সাজিদকে কেন্দ্রীয় গ্রন্থাগারের প...

নাটক কম করেন প্রিয়’ -প্রধানমন্ত্রীকে নাহিদ ইসলাম

Image
জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থানের কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। এ সময় প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বললেও তা করা হচ্ছে না। নাটক কম করেন প্রিয়।’ গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থাসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে শনিবার এগারো দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।. নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সারাদেশে কর্মসূচি করছি। সবশেষ ঢাকায় সমাবেশ হবে। এর মধ্যে যদি সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে আমরা গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো। এই মুহূর্তে আমরা কঠোর কর্মসূচি দিতে চাই না, কিন্তু সরকার ক্রমশই পরিস্থিতি সেদিকে নিয়ে যাচ্ছে।’প্রধানমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন। প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। প্রধানমন্ত্রী গণভোটের পক...

আর্জেন্টিনা-স্পেনের ম্যাচে ফিলিস্তিন-ইসরাইলের লড়াই

Image
রোববার দিবাগত রাত ১টায় আমেরিকাতে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা বনাম স্পেনের বিশ্বকাপ ফাইনালটি কেবল একটি ফুটবল ম্যাচ নয়, বরং ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে দেশ দুটির বিপরীতমুখী অবস্থানের কারণে এটি একটি ‘প্রক্সি যুদ্ধ’ বা পরোক্ষ লড়াই হিসেবে আবির্ভূত হয়েছে । ম্যাচটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়েছে।আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামাল এই বিভক্তির প্রতীকে পরিণত হয়েছেন। মেসির ইসরাইলের সাথে ব্যক্তিগত ও পেশাদার সম্পর্ক রয়েছে এবং অতীতে তিনি বেশ কয়েকবার দেশটি সফর করেছেন। অন্যদিকে, ১৮ বছর বয়সী ইয়ামাল একটি গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের পর ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করে আলোচনায় এসেছেন। যাকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সংহতির প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। সানচেজ বলেন, লামিন শুধু সেই সংহতিই প্রকাশ করেছে, যা লাখো স্প্যানিশ নাগরিক অনুভব করেন।আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই ইসরাইলের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং তিনি দেশটির পররাষ্ট্রনীতিকে ইসরাইলপন্থী হিসেবে গড়ে তুলেছেন। এর বিপরীতে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় ইসরাইল...

তেলাওয়াত-রত মেয়ে শিশু শিক্ষার্থীদের ভিডিও আপলোড করে লেখা হয়েছে “কনটা পছন্দ হয়”?

Image
দুই ছেলের ছবি নিজের ছবির দুই পাশে রেখে এক শিক্ষক লিখেছেন, ‘দুই পাশে দুই সন্দরী’। শিশু বয়সী কয়েকজন ছাত্রী কালো বোরকা ও নিকাব পরাবাস্থায় একটি ঘরের মেঝেতে বসে পবিত্র কোরআন তেলওয়াত করছে। বয়স তাদের আনুমানিক ১০ বছরের কমবেশি হবে। কণ্ঠে সুরেলা তেলাওয়াত। সামনে রেয়ালের ওপর রাখা কোরআন শরীফের ওপর দৃষ্টি নিবদ্ধ। এই দৃশ্য ধারণ করে তাদেরই শিক্ষক এইচ এম নাইম হাসান পোস্ট করেছেন নিজের টিকটক একাউন্টে। কয়েক সেকেন্ডের ভিডিওর স্ক্রিনে বড় অক্ষরে লিখে দিয়েছেন, “কনটা পছন্দ হয়”। সাথে যোগ করেছেন ‘ভালোবাসা’র লাল/হলুদ ইমোজি। ভিডিওটির ক্যাপশনে আবার লিখেছেন, “পছন্দ হলে বলবেন”। ভিডিওটি আপলোড করা হয়েছে ২০২৫ সালের ২৪ জুন তারিখে।এইচ এম নাইম হাসানের টিকটক আইডির নাম ♣️☆NAIM NUR☆♣️। ৪ হাজারের কিছু বেশি ফলোয়ারযুক্ত আইডিটিতে সর্বশেষ গত ১৬ জুলাই বৃহস্পতিবার ভিডিও আপলোড করা হয়েছে। প্রায় প্রতিদিনই ভিডিও প্রকাশ করেন তিনি। গত এক বছর ধরে মাদ্রাসার শিশু বয়সী ছেলে বাচ্চাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, খেলাধুলা ইত্যাদির ভিডিও আপলোড করছেনকয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। অন্তত ১০টি ভিডিও দেখেছে দ্য ডিসেন্ট।  এরকম একটি ভিডিওতে তিনজন ছাত্রীকে...